গাজা যুদ্ধ নিয়ে নেতানিয়াহুর দৃষ্টিভঙ্গি ভুল- জো বাইডেন

S bangla

গাজা যুদ্ধ নিয়ে নেতানিয়াহুর দৃষ্টিভঙ্গি ভুল- জো বাইডেন

 মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দৃষ্টিভঙ্গিকে ‘ভুল’ বলে আখ্যায়িত করলেন। মঙ্গলবার (৯ এপ্রিল) প্রকাশিত এক সাক্ষাৎকারে বাইডেন এই মন্তব্য করেছেন।


এর মধ্যদিয়ে এই যুদ্ধ ইসরায়েল যেভাবে পরিচালনা করছে আবারও তার সমালোচনা করলেন জো বাইডেন। মার্কিন যুক্তরাষ্ট্রের স্পেনিশভাষী টেলিভিশন নেটওয়ার্ককে বাইডেন বলেছেন, আমি মনে করি তিনি যা করছেন তা ভুল ও আমি তার দৃষ্টিভঙ্গীর সঙ্গেও একমত নই।

ইতিপূর্বে বাইডেন গাজায় ইসরায়েলের বোমাবর্ষণকে ‘নির্বিচার’ আখ্যা দিয়ে দেশটির সামরিক কর্মকাণ্ডকে ‘বাড়াবাড়ি’ বলেও মন্তব্য করেছিলেন।

গত সপ্তাহে হোয়াইট হাউজ জানিয়েছিলো যে, গত সপ্তাহে এক ফোন কলে প্রেসিডেন্ট বাইডেন নেতানিয়াহুকে হুমকি দিয়ে বলেছিলেন যে, গাজায় বেসামরিকদের এবং ত্রাণ কর্মীদের সুরক্ষায় তাদের কথা অনুযায়ী পদক্ষেপ না নিলে ইসরায়েলের যুদ্ধে সহায়তা করার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র শর্ত আরোপ করবে।

ওই সাক্ষাৎকারে বাইডেন বলেন, “আমি ইসরায়েলকে শুধু পরবর্তী ৬, ৮ সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে যেতে, দেশটিতে যাওয়া সব খাদ্য এবং ওষুধ প্রবেশ করতে দেওয়ার আহ্বান জানাই।”

এদিকে গাজায় ইসরায়েলের বর্বর আক্রমণ বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনাও হচ্ছে। এই নিয়ে চাপ বাড়ার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পূর্বে বাইডেন দেশেও যুদ্ধবিরোধী আন্দোলনকারী ও মুসলিম ও আরব-আমেরিকানদের তীব্র প্রতিবাদের মুখে পড়েছেন। এইসব প্রতিবাদকারীরা গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলকে দেওয়া মার্কিন সামরিক সহায়তায় বিধিনিষেধ আরোপের দাবিও জানাচ্ছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ