মৌলিক অধিকার পূরণ করে দারিদ্র্য আরও কমানো হবে: প্রধানমন্ত্রী

S bangla

মৌলিক অধিকার পূরণ করে দারিদ্র্য আরও কমানো হবে: প্রধানমন্ত্রী

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের মৌলিক অধিকার পূরণ করে দারিদ্র্য আগামীতে আরও কমানো হবে৷ আমার নির্দেশ মতো ইফতার পার্টি না করে, দলের নেতারা সবার মাঝে ইফতার বিতরণ করেছেন; মানুষের পাশে দাঁড়িয়েছেন এজন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।

গণভবনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। ছবি: সময় সংবাদ
গণভবনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী।


 

মানুষের মৌলিক অধিকার পূরণ করে, দারিদ্র্য আগামীতে আরও কমানো হবে৷ আওয়ামী লীগ মানুষের কল্যাণে কাজ করে৷ আওয়ামী লীগ খেতে নয়, জনগণকে দিতে আসে৷ 

 

 
তিনি আরও বলেন, আগামীতে সবার অন্ন, বস্ত্র, শিক্ষা ও বাসস্থানের ব্যবস্থা করতে পারবো।
 
শেখ হাসিনা বলেন, 
 

অনেকে গর্ব করে বলেন যে- এক হাজারের ওপর ইফতার পার্টি করেছে; তারা ইফতার খেয়েছে। আর আওয়ামী লীগ খেতে আসে না, দিতে আসে; মানুষকে দেয়। এটাই হলো আমাদের সবচেয়ে বড় কথা। দলের অগণিত নেতাকর্মী ও বিভিন্ন অঙ্গ সংগঠন যারা মানুষের পাশে দাঁড়িয়েছে, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। আবারও দেশের সাধারণ মানুষকে বলতে চাই, আওয়ামী লীগ মানুষের পাশে থাকে। যারা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের সবাইকে ধন্যবাদ জানাই।

 

এ ঈদে সবার জীবনে সুখ, শান্তি নেমে আসুক, অনাবিল আনন্দ বয়ে যাক এ কামনা করি, বলেন প্রধানমন্ত্রী।
 
গণভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ছোটবোন শেখ রেহানা। এছাড়া দলের সিনিয়র নেতারাও উপস্থিত ছিলেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ