ইসলামে সবচেয়ে উত্তম কাজ কোনটি?

S bangla

ইসলামে সবচেয়ে উত্তম কাজ কোনটি?

 

ইসলামে সবচেয়ে উত্তম কাজ কোনটি

খাদ্য মানুষের মৌলিক অধিকারগুলোর একটি। এ কারণেই ইসলাম ধর্মে মানুষের জন্য খাবারের ব্যবস্থা করাকে উত্তম ইসলাম বলা হয়েছে। আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, জনৈক ব্যক্তি আল্লাহর রাসুল (সা.)-কে জিজ্ঞেস করল, ইসলামে কোন জিনিসটি উত্তম? তিনি বলেন, তুমি খাদ্য খাওয়াবে এবং চেনা-অচেনা সবাইকে সালাম দেবে। (বুখারি, হাদিস : ১২)

যারা অনাহারির খাবারের ব্যবস্থা করে, নিজের অভাব থাকা সত্ত্বেও একমাত্র আল্লাহর সন্তুষ্টির আশায় সাধ্যমতো অন্যের মুখে আহার তুলে দেয়, তাদের জন্য ইহকালীন ও পরকালীন কল্যাণ রয়েছে।

মহান আল্লাহ জান্নাতে তাদের রাজকীয় মেহমানদারি করবেন। মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই সৎকর্মশীলরা পান করবে এমন পানপাত্র থেকে, যার মিশ্রণ হবে কাফুর। এমন এক ঝরনা, যা থেকে আল্লাহর বান্দারা পান করবে, তারা এটিকে যথা ইচ্ছা প্রবাহিত করাবে। তারা মানত পূর্ণ করে এবং সে দিনকে ভয় করে, যার অকল্যাণ হবে সুবিস্তৃত।

তারা খাদ্যের প্রতি আসক্তি থাকা সত্ত্বেও মিসকিন, এতিম ও বন্দিকে খাদ্য দান করে। তারা বলে, ‘আমরা তো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তোমাদের খাদ্য দান করি। আমরা তোমাদের থেকে কোনো প্রতিদান চাই না এবং কোনো শোকরও না। আমরা আমাদের রবের পক্ষ থেকে এক ভয়ংকর ভীতিপ্রদ দিবসের ভয় করি।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ