সাতক্ষীরার, নলতা হাই স্কুলে শিক্ষকের বিরুদ্ধে- ছাত্র হত্যার অভিযোগ!

S bangla

সাতক্ষীরার, নলতা হাই স্কুলে শিক্ষকের বিরুদ্ধে- ছাত্র হত্যার অভিযোগ!

https://cdn.banglatribune.net/contents/cache/images/1100x617x1/uploads/media/2023/07/16/satkshira-25c800b9d5f25b7bcc6261b1c6e2bb52.jpg?jadewits_media_id=868774সাতক্ষীরার কালীগঞ্জের নলতা মাধ্যমিক বিদ্যালয়ে ছাদে বন্ধুর জন্মদিনে কেক কেটে টিকটক করার অপরাধে শিক্ষকের চড় থাপ্পড়ের পর প্রতাপ চন্দ্র নামে নবম শ্রেণীর একজন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠে। 

এ ঘটনায় উত্তেজিত হয়ে এলাকাবাসী ও শিক্ষার্থীরা স্কুলে হামলা চালিয়ে একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার পাশাপাশি আরও সাতটি মোটরসাইকেল ভাঙচুর করে। উক্ত স্কুলের প্রধান শিক্ষক সহ দু’জন শিক্ষককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে শিক্ষকদের দাবি ওই ছাত্র বাড়ি ফিরে বিষ পানে আত্মহত্যা করেছে। জানা গেছে, বন্ধুর জন্মদিনে উপলক্ষে স্কুলের ছাদে কেক কাটে প্রতাপ চন্দ্র ও তার কয়েকজন বন্ধু মিলে এসময় তারা টিকটক ভিডিও করছিলো। তখন বিষয়টি নজরে পড়ে শিক্ষক অবকাশ খাঁর। তিনি সেখানে এগিয়ে অবস্থানরত শিক্ষার্থীদের নিষেধ করলে শিক্ষার্থীরা তার সাথে তর্কে জড়িয়ে পড়ে এ সময় তিনি তাদের চড় ও কিল ঘুসি মারেন। এর পরপরই বাড়ি চলে যায় প্রতাপসহ বন্ধুরা।

প্রতাপের কাকিমা তাপসী জানান, প্রতাপ স্কুল থেকে বাড়ি ফিরে টয়লেটে যায় সেখান থেকে সে বমি করতে করতে বাহির, তখন সে পরিবারের সদস্যরা তাকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যেতে বলে তাকে নিয়ে চিকিৎসকের উদ্দেশ্যে রওনা হলে পথেই তার মৃত্যু হয়। স্থানীয়রা জানান, তার কানে এমন ভাবে চড় থাপ্পর ও ঘুসি মেরেছে সে বাড়ি ফিরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এদিকে প্রতাপের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার সহপাঠীসহ এলাকাবাসী বাড়ি থেকে তার মরদেহ স্কুল চত্বরে এনে বিক্ষোভ শুরু করে এ সময় হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয়।

তারা স্কুলের প্রধান শিক্ষকসহ বিভিন্ন কক্ষ ভাংচুর করেন। ৭ টি মোটরসাইকেল ভাঙচুরের পাশাপাশি পুড়িয়ে দেওয়া হয় একটি মোটরসাইকেল। খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খায়। পরে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এখনো সেখানে হাজার হাজার মানুষ বিক্ষোভ করছে। পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান জানান, ইতিমধ্যে দুইজন শিক্ষককে পুলিশে হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ