আল্লাহর নির্দেশে আকাশ বিদীর্ণ হবে
ইরশাদ হয়েছে, ‘যখন আকাশ বিদীর্ণ হবে ও তার প্রতিপালকের আদেশ পালন করবে। আর এটাই তার করণীয়।’
(আয়াত : ১-২)
পৃথিবী সম্প্রসারিত হবে
ইরশাদ হয়েছে, ‘এবং পৃথিবীকে যখন সম্প্রসারিত করা হবে ও পৃথিবী তার অভ্যন্তরে যা আছে তা নিক্ষেপ করবে ও শূন্যগর্ভ হবে।’ (আয়াত : ৩-৪)
আল্লাহর সান্নিধ্য লাভের চেষ্টা কোরো
ইরশাদ হয়েছে, ‘হে মানুষ, তুমি তোমার প্রতিপালকের কাছে পৌঁছা পর্যন্ত কঠোর সাধনা করে থাকো। পরে তুমি তার
সাক্ষাৎ লাভ করবে।’
(আয়াত : ৬)
পুণ্যবানদের হিসাব সহজ হবে
ইরশাদ হয়েছে, ‘যার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে, তার হিসাব-নিকাশ সহজেই
নেওয়া হবে।’
(আয়াত : ৭-৮)
জান্নাতে আপনজনরা ফিরে আসবে
ইরশাদ হয়েছে, ‘এবং সে (জান্নাতি ব্যক্তি) তার স্বজনদের কাছে
প্রফুল্লচিত্তে ফিরে যাবে।’
(আয়াত : ৯)


0 মন্তব্যসমূহ